রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
দেশের কৃষি ও খাদ্যব্যবস্থাকে আরও আধুনিক, টেকসই ও বাজারমুখী করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে সরকারের বিভিন্ন দপ্তর, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় PROACT প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত অ্যাগ্রিগেশন সেন্টার-এর কার্যক্রম পর্যালোচনা করা হয়। এময় বক্তারা বলেন, এসব কেন্দ্রের মাধ্যমে কৃষকরা সহজে কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন এবং ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ বাড়ছে। পাশাপাশি উৎপাদন থেকে বাজার পর্যন্ত একটি কার্যকর সংযোগও তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন, দেশের অন্যান্য এলাকাতেও এই মডেল সম্প্রসারণ করা হলে কৃষকের আয় বৃদ্ধি, নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি-ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
বক্তারা বলেন, বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি খাতকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও বাজারমুখী করতে সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
কর্মশালায় কৃষি খাতের উন্নয়ন, বাজার ব্যবস্থার আধুনিকায়ন এবং টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উক্ত জাতীয় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক ড. মো. জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশে এফএও-এর উপ-প্রতিনিধি দিয়া সানু ও মুক্তি কক্সবাজারের পরিচালক বিমল কান্তি দে সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।
ভয়েস/আআ