সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে একটি সিএনজি গাড়ীতে মিলল ৩ লাখ পিস ইয়াবা। ১১ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদরেউপজেলার দক্ষিণ খুরুলিয়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করেছে এসআরবি সদস্যরা । এসময় একটি সিএনজি জব্দ করা হয়।

আজ দুপুরে কক্সবাজার ১৫ এসআরবি’র সহকারি পুলিশ সুপার আ.ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এতথ্য জানানো হয়।

সহকারি পুলিশ সুপার আ.ম. ফারুক জানান- ‘গোপস সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার দক্ষিন খরুলিয়ার এলাকায় অভিযান চালান এসআরবির সদস্যরা। এসময় এসআরবির অভিযানের খবর পেয়ে পাচারকারি সদস্যরা সিএনজি ফেলে পালিয়ে যায়। পরে সিএনজিটি জব্দ করে তল্লাশী করলে সেখানে একটি খাদ্যের বস্তা মোড়ানো ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয় ‘

এসআরবির ওই কর্মকর্তা আরো জানান- ইয়াবা উদ্ধারের ঘটনায় প্রাথমিক অনুসন্ধানে ইয়াবা পাচারের সাথে সম্পৃক্ত পলাতক ছলিম উল্লাহ ও অজ্ঞাতনামা ১ জন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু এবং উদ্ধারককৃত আলামত হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION