সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

এখনই ‘ফুটবলের বৃদ্ধাশ্রমে’ যাচ্ছেন না মেসি

লিওনেল মেসি

ভয়েস নিউজ ডেস্ক:

ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের লিগে চলে যাচ্ছেন, এমন খবর প্রকাশ করেছিলেন ভেনিজুয়েলার এক সাংবাদিক। তবে এই সংবাদটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন মেসির এজেন্টরা।

একজন শীর্ষ মানের খেলোয়াড় তার ফুটবল ক্যারিয়ারের সেরা সময়টা কাটাবেন ইউরোপের কোনো ক্লাবে। আর ক্যারিয়ার সায়াহ্নে পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস), বর্তমান সময়ে ফুটবলারদের ক্যারিয়ার গ্রাফটা এমনই। তাই ফুটবলপ্রেমীরা এমএলএসকে ‘ফুটবলারদের বৃদ্ধাশ্রম’ বলে প্রায়ই টীকাটিপ্পনী কাটেন।

বার্সেলোনা ছাড়ার পর থেকে মেসির যুক্তরাষ্ট্রের লিগে খেলা নিয়ে গুঞ্জন চলছে। বিশেষ করে সাবেক ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মায়ামিতে তার খেলার খবর বেশ কয়েকবারই চাউর হয়েছে। সর্বশেষ আমেরিকার ডিরেক্টিভির সাংবাদিক অ্যালেক্স ক্যান্ডাল জানিয়েছেন এই খবর। পিএসজির সঙ্গে আগামী বছর জুনে তার চুক্তিটা শেষ হওয়ার পরই মেসি ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দেবেন বলে জানিয়েছিলেন তিনি।

তবে মেসির এজেন্টরা এই সংবাদকে অসত্য দাবি করে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েনকে বলেছেন, ‘সংবাদটি একদম ভুয়া। মেসি এখনো তার ভবিষ্যৎ নিয়ে কোন সিদ্ধান্ত নেননি।’

ইন্টার মায়ামি অবশ্য মেসিকে দলে ভেড়াতে এক পায়ে খাড়া। দলটির সহ-স্বত্বাধিকারী হোর্হে মাস বেশ কয়েকবার বিভিন্ন আলাপচারিতায় সুযোগ পেলেই মেসিকে দলে টানার চেষ্টা করবেন বলে নিশ্চিত করেছেন। বেকহামের সঙ্গে মেসির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেক্ষেত্রে কাজে দিতে পারে বলেও বিশ্বাস তার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION