রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

বাংলাদেশ টস জিতে ব‌্যাটিংয়ে

খেলাধুলা ডেস্ক:

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে টস জিতে ব‌্যাটিং করছে বাংলাদেশ। ইনিংস উদ্বোধনে নেমেছেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। সকাল ১০টায় ম‌্যাচটি শুরু হয়।

বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন অনুমিতই ছিল। পেসার শরিফুল ইসলাম ও স্পিনার নাঈম হাসান প্রথম টেস্টের পর ছিটকে গেছেন। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন ও ইবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে, ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুউজ, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকাভেলা, রামেশ মেন্ডিস, প্রবীন জয়াবিক্রমা, কাশুন রাজিথা, আশিথা ফার্নান্দো।

২০১৮ এর পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ

সেবারও চট্টগ্রাম টেস্ট ড্র হয়েছিল। পাঁচদিন নিষ্প্রাণ লড়াইয়ের পর অমীমাংসিত থাকে দুই দলের ম্যাচ। কিন্তু ঢাকাতে পা রাখতেই পথ হারায় স্বাগতিকরা। স্পিন বান্ধব উইকেটে, নিজেদের চিরচেনা কন্ডিশনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের। ফলাফল সিরিজ হার। চার বছর পেরিয়ে আবার একই মঞ্চে দুই দল। চট্টগ্রামে দুই দল কেউ কাউকে ছাড় দেয়নি। ঢাকাতে যে উড়াবে বিজয়ের পতাকা সিরিজটা হয়ে যাবে তারই।

টেস্ট চ্যাম্পিয়নশিপে কার কোথায় অবস্থান?

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে। ‘টেস্ট বিশ্বকাপ’ হিসেবে পরিচিত এ লড়াইয়ে কার কোথায় অবস্থান? ৯ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আটে। সাত ম্যাচে ১ জয় এবং ড্র ও ৫ পরাজয়ে ১৬ পয়েন্ট বাংলাদেশের। নিউ জিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশ জিতেছিল। সেই টেস্ট জেতায় ১২ পয়েন্ট পান তারা। সর্বশেষ মুমিনুল হক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র করায় ৪ পয়েন্ট পেয়েছে। শ্রীলঙ্কার পয়েন্ট ২৮। ৫ ম্যাচে ২টি করে জয় ও পরাজয় এবং ১টি ড্র তাদের। ২৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION