শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

শ্রীলঙ্কা থেকে সরে গেলো এশিয়া কাপ

খেলাধুলা ডেস্ক:
গুঞ্জনই সত্যি হলো। এশিয়া কাপের এবারের আসর শ্রীলঙ্কায় হচ্ছে না। দ্বীপ দেশটিতে সরে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আয়োজক থাকছে শ্রীলঙ্কাই। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

শ্রীলঙ্কায় উত্তাল অবস্থা। অর্থনৈতিক দুর্দশায় দ্বীপ দেশটিতে কঠিন রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, এশিয়া কাপ আয়োজন করতে পারবে না তারা। তাছাড়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভা শেষে সংস্থাটির সভাপতি সৌরভ গাঙ্গুলীও জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় হচ্ছে না এশিয়া কাপ।

অবশেষে সেটিই সত্যি হলো। এসিসি জানিয়েছে, শ্রীলঙ্কায় হচ্ছে না এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই হতে যাচ্ছে আরব আমিরাতে। আগের সূচি ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হবে এশিয়া কাপ। শুধু ভেন্যু পরিবর্তন হচ্ছে, তবে আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডই।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা জানিয়েছেন, তারা সব ধরনের চেষ্টা করেছে এশিয়া কাপ নিজেদের দেশে আয়োজন করায়। তবে সেটি সম্ভব না হওয়ায় ভেন্যু সরিয়ে নেওয়াকেই সঠিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি।

এর আগে ২০১৮ সালেও এশিয়া কাপ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেবার ওয়ানডে ফরম্যাটে হলেও এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে।

এবারের এশিয়া কাপের মূল আসর শুরুর আগে হবে বাছাই পর্ব। ২০ থেকে ২৬ আগস্ট হওয়ায় বাছাই কোথায় হবে, সেটি এখনও নিশ্চিত হয়নি। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সরাসরি খেলবে টেস্ট খেলুড়ে পাঁচ দেশ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর বাছাইয়ে অংশ নেবে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আরব আমিরাত। বাছাই থেকে একটি দল যাবে মূল প্রতিযোগিতায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION