শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

কোপা আমেরিকায় আবারও চ্যাম্পিয়ন ব্রাজিল

খেলাধুলা ডেস্ক:

কোপা আমেরিকায় ব্রাজিলের নারীদের ধারেকাছেও কেউ নেই। এ পর্যন্ত আট আসরের সাতটিতেই জিতেছে শিরোপা। এখানেই শেষ নয়, এ পর্যন্ত যত কোপা আমেরিকা হয়েছে, তার সবকটিতেই খেলেছে ফাইনাল। খেলেছে এবারও। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ‘রুটিন’ কোপা আমেরিকা জিতেছে দলটি। উঁচিয়ে ধরেছে কোপা আমেরিকার শিরোপাটা। তাতে নিজেদের সবচেয়ে বেশি কোপা জেতার রেকর্ডটাই আরও একটু বিস্তৃত করলেন দেবিনহারা।

আজ রোববার বাংলাদেশ সময় ভোরে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এস্তাদিও আলফনসো লোপেজে শুরু থেকেই বলের দখলে রাজত্ব ছিল সেলেসাওদের। তবে প্রতি আক্রমণে কলম্বিয়াও কম পরীক্ষা নেয়নি ব্রাজিলের। গোলমুখে ব্রাজিলের চেয়ে বেশি শট ছিল তাদেরই।

তবে কাজের কাজটা ব্রাজিলই সেরেছে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দেবিনহার পা থেকে এসেছে গোলটি। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। তা থেকে গোল করেই সফরকারীদের উল্লাসে ভাসান দেবিনহা।

সেই এক গোলের লিড ব্রাজিল ধরে রেখেছে পরের অর্ধেও। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে সেলেসাও শিবির। রেকর্ড অষ্টম শিরোপা যে জেতা হয়ে গেছে দলের।

এর আগে ফাইনালিস্ট ব্রাজিল এবং কলম্বিয়া দুই দলই দাপটের সঙ্গে পার করেছে গ্রুপ পর্ব। নিজ নিজ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। শেষ চারে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক কলম্বিয়া আর প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে আসে ব্রাজিল। শেষ হাসিটাও হাসল তারাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION