মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জিতেও স্বপ্ন ভঙ্গ জুভেন্টাসের

খেলাধুলা ডেস্ক:

মৌসুমের একেবারে শেষভাগে এসে শাস্তিস্বরূপ ১০ পয়েন্ট হারানোয় লিগ টেবিলের শীর্ষ চারের দৌড় থেকে ছিটকে পড়ে জুভেন্টাস। তাদের কিঞ্চিৎ সম্ভাবনা ছিল ইউরোপা লিগে জায়গা পাওয়ার, শেষ ম্যাচে উদিনেসেকে হারিয়ে আশাও জাগায় তারা। কিন্তু আরেক ম্যাচে স্পেৎসিয়ার বিপক্ষে নাটকীয় জয়ে শেষ টিকেটটা লুফে নিয়েছে রোমা।

উদিনেসের মাঠে রোববার সিরি’আতে শেষ রাউন্ডে ১-০ গোলে জিতেছে জুভেন্টাস। একমাত্র গোলটি করেন ফেদেরিকো চিয়েসা।

একই সময়ে শুরু আরেক ম্যাচে রোমা ঘরের মাঠে স্পেৎসিয়ার সঙ্গে ১-১ ড্রয়ে থাকায় আশা বেঁচে ছিল জুভেন্টাসের। কিন্তু সেখানে শেষ দিকে পাওলো দিবালার সফল স্পট কিকে জয় পায় রোমা। সেই সঙ্গে তারা উঠে যায় ষষ্ঠ স্থানে। তাদের পয়েন্ট ৬৩।

পরের মৌসুমের ইউরোপা লিগে জায়গা করে নেওয়া আরেক দল আতালান্তা। ৬৪ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে তারা।

৬২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে লিগ করল জুভেন্টাস। ইউরোপের তৃতীয় সেরা টুর্নামেন্ট উয়েফা কনফারেন্স লিগে খেলবে তারা।

অনেক আগেই শিরোপা লড়াইয়ের নিষ্পত্তি হয়ে গেছে। ৩৩ বছরের খরা কাটিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি। শেষ দিনে মাঠে নেমেছিল তারাও; সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষটা রাঙিয়েছে দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION