বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

পবন-প্রভাসের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নানি

বিনোদন ডেস্ক :
ভারতের তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ঘন্টা নবীন বাবু। তবে নানি নামেই অধিক পরিচিত তিনি। তার পরবর্তী সিনেমা ‘দসরা’। তেলেগু ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। শ্রীকান্ত ওডেলা পরিচালিত এ সিনেমা ৩০ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাবে। মুক্তির শুরুতেই প্রভাস-পবনের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নানি।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে নানি অভিনীত ‘দসরা’ সিনেমা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহের সংখ্যার দিক থেকে প্রভাসের ‘বাহুবলি টু’, ‘সাহো’ এবং পবন কল্যাণের ‘অগ্নিথাভাসি’ সিনেমার রেকর্ড ভাঙতে যাচ্ছে নানির এই সিনেমা। যুক্তরাষ্ট্রের ৬ শতাধিক জায়গায় মুক্তি পাবে নানি-কীর্তি সুরেশের এই সিনেমা। পবন কল্যাণের ‘অগ্নিথাভাসি’ সিনেমা যুক্তরাষ্ট্রের সাড়ে ৫ শত জায়গা এবং ‘বাহুবলি-টু’ ৫০০ বেশি জায়গায় মুক্তি পেয়েছিল।

যুক্তরাষ্ট্রের সর্বাধিক জায়গায় ভারতীয় দক্ষিণী সিনেমা মুক্তির তালিকায় শীর্ষে রয়েছে ‘ট্রিপল আর’ এবং ‘রাধে শ্যাম’। এ দুটো সিনেমার পরের জায়গা দখল করতে যাচ্ছে নানির ‘দসরা’।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘দসরা’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন শুদ্ধকর চেরুকুরি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION