মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২

পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা

ভয়েস প্রতিবেদক:

পর্যটন মৌসুম শুরু হলেও কক্সবাজারে এখনও জমে ওঠেনি পর্যটকদের আনাগোনা। ফলে সৈকতকেন্দ্রিক ব্যবসা থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ, বার্মিজ মার্কেটসহ পর্যটননির্ভর প্রায় সব খাতেই বিরাজ করছে মন্দাভাব। সংশ্লিষ্টদের দাবি, শহরের অধিকাংশ হোটেলের কক্ষ খালি পড়ে আছে এবং ব্যবসা টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীদের ভাষ্য, সাধারণত নভেম্বরের শেষ দিক থেকে পর্যটকের চাপ বাড়তে শুরু করে। কিন্তু এবার বৈরী আবহাওয়া, ঘূর্ণিঝড়ের প্রভাব, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা এবং দেশের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অনেকেই ভ্রমণ পরিকল্পনা স্থগিত রেখেছেন। এর সরাসরি প্রভাব পড়েছে পর্যটননির্ভর ১৩টি খাতে। তাদের হিসাবে, স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৫০ কোটি টাকার লেনদেন হলেও বর্তমানে সেই পরিমাণ ব্যবসা হচ্ছে না।

সম্প্রতি লাবণী, সুগন্ধা ও কলাতলী সৈকত এলাকা এবং হোটেল-মোটেল জোন ঘুরে দেখা গেছে, পর্যটক কম থাকায় ব্যবসা-বাণিজ্য অনেকটাই স্থবির। সৈকতের চেয়ার, বিচ বাইক, জিপ সার্ভিস, খাবারের দোকান কিংবা বিভিন্ন বিপণিবিতানে ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম।

সৈকতে চেয়ার ভাড়া দেওয়া রায়হান বলেন, আগে মৌসুমে প্রতিদিন ভালো আয় হতো। কিন্তু গত কয়েকদিনে তার ১৮টি চেয়ার মিলিয়ে যে আয় হয়েছে, তা স্বাভাবিক সময়ের তুলনায় খুবই কম। একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিচ বাইকচালক লোকমান জুনায়েদ ও আমির হোসেন। তারা বলেন, পর্যটক কম থাকায় আগের মতো ভাড়া মিলছে না। জ্বালানি ও অন্যান্য খরচ মেটানোর পর হাতে তেমন কিছুই থাকছে না।

সুগন্ধা পয়েন্টের কয়েকজন জিপচালকও জানান, কয়েকদিন ধরে পর্যাপ্ত ট্রিপ না থাকায় আয় প্রায় বন্ধের মুখে। লাইফগার্ডদেরও পর্যবেক্ষণ, গত দুই সপ্তাহে সৈকতে পর্যটকের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

পর্যটক কমে যাওয়ার প্রভাব পড়েছে বার্মিজ মার্কেটেও। মৌসুমকে সামনে রেখে ব্যবসায়ীরা নতুন পণ্য তুললেও বিক্রি আশানুরূপ হচ্ছে না। অনেক দোকান মালিক জানান, প্রতিদিনের বিক্রি দিয়ে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন পরিশোধ করাই কঠিন হয়ে পড়েছে।

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির তথ্য অনুযায়ী, শহরে প্রায় সাড়ে ৫০০টি ছোট-বড় হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। বর্তমানে এসব প্রতিষ্ঠানের প্রায় ৭০ শতাংশ কক্ষ ফাঁকা থাকছে। পর্যটক টানতে অনেক হোটেল মূল্যছাড় দিলেও বুকিং প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।

বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে গড়ে মাত্র ২০ থেকে ৩০ শতাংশ কক্ষ বুকিং হচ্ছে। অথচ বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন, ভ্যাটসহ দৈনন্দিন পরিচালন ব্যয় আগের মতোই বহন করতে হচ্ছে। এতে লোকসানের পরিমাণ বাড়ছে।

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, অন্য বছরগুলোর তুলনায় এবার পর্যটকের উপস্থিতি অনেক কম। ব্যবসায়ীরা মৌসুমের জন্য আগাম বিনিয়োগ করলেও প্রত্যাশিত সাড়া না পাওয়ায় আর্থিক চাপ বাড়ছে।

কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, পর্যটন খাত শুধু হোটেল বা রেস্তোরাঁর মধ্যে সীমাবদ্ধ নয়। পর্যটকের সংখ্যা কমে গেলে সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী, ফটোগ্রাফার, যানবাহনচালকসহ হাজারো মানুষের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ে। তাই পর্যটন শিল্পের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION