মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আসার বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ-বিএসএফ প্রধান

ভয়েস নিউজ ডেস্ক:

সীমান্ত হত্যা ‘শূন্যে নামিয়ে আনার অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের মহাপরিচালক (ডিজি) রাকেশ আস্থানা। শনিবার সকালে সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সীমান্ত হত্যা সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করে বিএসএফ ডিজি বলেন, ‘এরপরও সীমান্ত হত্যার বিষয়টি আমি জাস্টিফাই করতে চাই না। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আসার বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।’

তিনি বলেন, ‘সীমান্তে সমন্বিত টহল, সঠিক সময়ে উভয়পক্ষের মধ্যে অপরাধীদের গতিবিধির গোয়েন্দা তথ্য বিনিময় এবং এই চক্রের নেপথ্যে কারা আছে তাদের চিহ্নিত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির ডিজি বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, সীমান্ত হত্যার বিষয়টি আলোচনা হয়েছে। এটা কমিয়ে আনতে সমন্বিত টহল এবং সীমান্ত এলাকার লোকজনকে সচেতন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় বিজিবি-বিএসএফের ডিজি পর্যায়ের সম্মেলন শুরু হয়। সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে আজ এই সীমান্ত সম্মেলন শেষ হলো।

বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের সম্মেলন ১৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমানের কারিগরি ত্রুটি ধরা পড়ায় বিএসএফ প্রতিনিধি দল না আসতে পারায় তা স্থগিত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION