মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

জীবনযাপন ডেস্ক:

বয়স পঞ্চাশ পেরোলেও ত্বকের উজ্জ্বলতা ও ব্যক্তিত্বে এখনও অনুরাগীদের মুগ্ধ করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাঁর সৌন্দর্যের রহস্য জানতে আগ্রহী অনেকেই। তবে অভিনেত্রীর রূপচর্চার নিয়ম শুনলে অবাক হতে পারেন। দামি প্রসাধনী বা জটিল সৌন্দর্যচর্চার বদলে ত্বকের যত্নে তিনটি সাধারণ অভ্যাসকেই গুরুত্ব দেন তিনি।

২০২৩ সালের একটি সাক্ষাৎকারে নিজের সৌন্দর্যচর্চার কথা জানিয়েছিলেন ঐশ্বরিয়া। তাঁর মতে, ত্বক ভালো রাখতে পরিচ্ছন্নতা, পর্যাপ্ত জল পান এবং নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। ব্যস্ততার মধ্যেও এই অভ্যাসগুলি মেনে চলার চেষ্টা করেন তিনি।

পর্যাপ্ত পানি পান

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে শরীরের প্রয়োজন অনুযায়ী পানি পান করা জরুরি। ঐশ্বরিয়ার সৌন্দর্যচর্চার অন্যতম অভ্যাস এটি। তাঁর মতে, সুন্দর ও সুস্থ থাকার সহজ উপায়গুলির মধ্যে পর্যাপ্ত পানি পান অন্যতম। শরীরে পানির ঘাটতি হলে ত্বকও শুষ্ক দেখাতে পারে। তাই সারাদিনে নিয়মিত পানি পান করার অভ্যাস গড়ে তোলা ভালো।

পরিচ্ছন্নতায় গুরুত্ব

ত্বকের যত্নে পরিচ্ছন্নতার উপরেও জোর দেন অভিনেত্রী। বাইরে থেকে ফিরে মুখ পরিষ্কার করা এবং ত্বকে জমে থাকা ধুলোবালি ও ময়লা দূর করা জরুরি। পরিচ্ছন্ন ত্বকে অন্যান্য পরিচর্যার উপকরণও ঠিকভাবে ব্যবহার করা যায়। ব্যস্ততার অজুহাতে এই অভ্যাসে ফাঁকি দেওয়া উচিত নয়।

দিনে দু’বার ময়েশ্চারাইজার

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করেন ঐশ্বর্যা। সকালে দিনের কাজ শুরু করার আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার লাগানো তাঁর দীর্ঘদিনের অভ্যাস। ছোটবেলা থেকেই এই নিয়ম মেনে চলছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত ময়েশ্চারাইজার বেছে নিয়ে নিয়মিত ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করে।

সৌন্দর্য নিয়ে ঐশ্বরিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ ভাবনা রয়েছে। অন্যের সঙ্গে নিজের চেহারার তুলনা না করে নিজের স্বাভাবিক সত্তাকে গ্রহণ করাই তাঁর মতে জরুরি। নিজের চেহারা নিয়ে স্বচ্ছন্দ থাকা এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠার মধ্যেই সৌন্দর্যের আসল প্রকাশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION