মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

করোনায় যুক্তরাষ্ট্রে ১ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা ট্রাম্পের

ভয়েস নিউজ ডেস্ক:

নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ছুঁতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বিবিসি জানায়, দুই ঘণ্টার ভার্চুয়াল ‘টাউন হল’ কনফারেন্সে রবিবার এমন আশঙ্কার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। করোনা প্রতিরোধে তার প্রশাসন ধীরগতি, এমন অভিযোগ ট্রাম্প অস্বীকার করেন তার বক্তব্যে।

এদিকে সাড়ে ৬৭ হাজারের বেশি লোক করোনায় মারা গেছেন দেশটিতে। আক্রান্ত হয়েছেন সাড়ে এগার লাখেরও বেশি। আক্রান্ত-মৃত্যু উভয় তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র।

এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে একটি ভ্যাকসিন এ বছরের শেষের দিকেই প্রস্তুত হয়ে যাবেন বলে আশা ব্যক্ত করে ট্রাম্প। যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটি অন্তত ১২ থেকে ১৮ মাস সময় নেবে।

ট্রাম্প বলেন, আমি মনে করি একটি ভ্যাকসিন আমরা এ বছরের শেষের দিকে পেতে যাচ্ছি। চিকিৎসকেরা বলেন, আপনার এটা বলা উচিত না। কিন্তু আমি যা মনে করি সেটি আমি বলব। আমি মনে করি আমরা খুব শিগগির একটি ভ্যাকসিন পেতে যাচ্ছি।

সূত্র:ঢাকা ট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION