মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

করোনাভাইরাস:দেশে করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

করোনাকাল, ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুতে আরো একটি হাজারের কোটা পূর্ণ হয়েছে। চব্বিশ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে ছোঁয়াচে এই ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

কভিড-১৯ নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এদিন সকাল আটটা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। তাতে সরকারি হিসেবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

প্রথম মৃত্যুর পর গত ১০ জুন সংখ্যাটি হাজার ছাড়ায়, ওই দিন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১২ জন। মৃত্যুর সংখ্যা দুই হাজারের কোটা ছাড়ায় এর ২৫ দিন পর, ৫ জুলাই।

মৃত্যুর সংখ্যা কাঁটায় কাঁটায় ৩ হাজারে পৌঁছায় ২৮ জুলাই। ৪ হাজার ছাড়ায় ২৫ আগস্ট। এর ২৮ দিনের মাথায় মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়াল।

দেশে করোনায় মৃতদের অধিকাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। যারা প্রাণ হারাচ্ছেন তাদের প্রায় ৮০ শতাংশই পুরুষ, বেশির ভাগেরই বয়স পঞ্চাশোর্ধ্ব।

এদিকে, চব্বিশ ঘণ্টায় ১৪ হাজার ২৪৪টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৫৫৭ জনের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৭৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION