শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

প্রবাস:আকামা-ভিসার মেয়াদ বাড়াতে সৌদিকে চিঠি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা মহামারী পরিস্থিতিতে দেশে ছুটিতে এসে আটকেপড়া বাংলাদেশিদের জন্য আকামা কিংবা ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি আরবকে চিঠি দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি দিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস। চিঠিতে বাংলাদেশের নাগরিকদের আকামা কিংবা ভিসা- যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাস বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা ও রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এর আগে করোনার কারণে ছুটিতে এসে দেশে আটকেপড়াদের জন্য দুই দফায় তিন মাস করে ছয় মাস এবং সর্বশেষ এক মাসসহ মোট ৩ দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছিল সৌদি সরকার। যেই মেয়াদ চলতি মাসের ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে আটকেপড়া বাংলাদেশিদের সৌদি আরবে যাওয়া নিশ্চিত করতে সে দেশের সরকারকে তিন মাসের জন্য আকামা কিংবা ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
সূত্র:শীর্ষ  নিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION