বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

শহরের নুনিয়ারছড়ায় প্রকাশ্যে ছাত্রলীগ নেতার অস্ত্রের মহড়া, পরে বহিষ্কার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় দু’পক্ষের জমির বিরোধ নিয়ে সৃষ্ট ঘটনায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়ায় কক্সবাজার শহর ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তার নাম রিদুয়ান আলী সাজিন। সে ৩ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

কক্সবাজার শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন ও সাধারণ সম্পাদক শাকিল আজমের যৌথ স্বাক্ষরে রিদুয়ান আলী সাজিনকে বহিস্কার করা হয়েছে।
তারা জানিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শহর শাখার আওতাধীন ৩ নং ওয়ার্ডের সভাপতি রিদুয়ান আলী সাজিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সংগঠন থেকে ‘সাময়িক বহিষ্কার’ করা হল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর নুনিয়ারছরা শিল্প এলাকা ঠোঁটিয়া পাড়ায় জমির বিরোধে দুইটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। ওই ঘটনায় তিন নম্বর ওয়ার্ড থেকে গিয়ে এক পক্ষে অবস্থান নেয় রিদুয়ান আলী সাজিন। সে নিজ হাতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের ওপর গুলি বর্ষণ করে। সাজিন ছাড়াও বেশ কয়েকজনকে অবৈধ অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়।
অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণের ছবিটি ভাইরাল হয়। এর পরই সাজিনকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION