বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ যুবক আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ মো: রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর ) ভোর রাতে টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আই ব্লকের পশ্চিমে পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ এ যুবককে আটক করা হয়। আটককৃত যুবক বান্দরবান জেলার আলীকদম উপজেলার দক্ষিন-পূর্ব পালংপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

কক্সবাজার ১৬ এপিবিএন’র পুলিশ সুপার মোহাম্মদ হেমায়ুল ইসলাম কক্সবাজার ভয়েসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত পুলিশ পরিদর্শক মুঃ রকিবুল ইসলামের নেতৃত্বে এপিবিএন’র একটিদল অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকায় পাহাড়ে অভিযান পরিচালনা করে আসামি মোঃ রবিউল ইসলাম(২৫) কে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সাটারগান ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য বলে জানিয়েছেন। সে দীর্ঘদিন ধরে অন্যান্য সহযোগীদের সঙ্গে পাহাড়ে অবস্থান করে ডাকাতি অপহরণ সহ বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছে। এঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION