বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
বলরাম দাশ অনুপম:
কক্সবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ হাসানুজ্জামান পিপিএম। বুধবার বিকেলে বিদায়ী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন পর্যটন জেলার নতুন এই পুলিশ সুপার।
বিষয়টি জেলা পুলিশের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন। এরআগে বুধবার দুপুরে কক্সবাজার পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে নতুন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানকে বরণ এবং এসপি মাসুদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর নানা আলোচনা ও সমালোচনার পর কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে বদলী করা হয় রাজশাহীতে। আর কক্সবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয় ঝিনাহদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম-কে।
উল্লেখ্য-গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার পর থেকে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয় এবং জেলা পুলিশের নানা কর্মকা- নিয়ে সমালোচনা চলে।
ভয়েস/আআ