বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
প্রয়াত ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার জীবন ও তার মৃত্যুর ঘটনাকে নিজের দৃষ্টিকোণ থেকে তুলে ধরে একটি বই লিখেছেন তার ভাই চার্লস স্পেন্সার। ডায়ানার মৃত্যুর ৩০তম বার্ষিকী সামনে রেখে মঙ্গলবার (১৮ আগস্ট) বইটির ঘোষণা দেন তিনি। নিজের বোনকে ঘিরে সময়ের সঙ্গে প্রতিষ্ঠিত হওয়া ‘অসত্য’ ধারণাগুলো দূর করতেই বইটি লিখেছেন বলে জানিয়েছেন স্পেন্সার।
পাবলিশিং হাউস ‘পেনগুইন র্যা ন্ডম হাউস’ এক বিবৃতিতে জানিয়েছে, এটিই প্রথমবার যেখানে আরল স্পেন্সার তার বোনকে নিয়ে প্রকাশ্যে ও বিস্তারিতভাবে মুখ খুলেছেন। ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ শিরোনামের বইটি আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে প্রকাশিত হবে এবং ১২টি ভাষায় অনুবাদ করা হবে।
বইটি লেখা প্রসঙ্গে ৬২ বছর বয়সী চার্লস স্পেন্সার বলেন, ডায়ানার প্রয়াণের ৩০তম বার্ষিকী সামনে রেখে আবার আমাকে ইন্টারভিউয়ের অসংখ্য অনুরোধ জানানো হচ্ছে। এই বিষয়টিই আমাকে নিজের ভাবনা ও স্মৃতিগুলো লিখে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তিনি আরও বলেন, ডায়ানাকে নিয়ে প্রচলিত অনেক মতামতই ‘মিথ্যার ওপর ভিত্তি করে তৈরি, যা সময়ের সঙ্গে সঙ্গে সত্য হিসেবে গৃহীত হয়ে গেছে’।
যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করলে ইউরোপে হামলার হুমকি ইরানেরযুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করলে ইউরোপে হামলার হুমকি ইরানের
ডায়ানার পক্ষে ইতিবাচকভাবে কথা বলতে চেয়ে স্পেন্সার বলেন, ভাইয়ের দৃষ্টিকোণ থেকে ডায়ানাকে নিয়ে সত্য তুলে ধরাই এই বইয়ের মূল উদ্দেশ্য।
১৯৯৭ সালের আগস্টে প্যারিসে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত তার শেষকৃত্যে এক আবেগঘন বক্তব্যে চার্লস স্পেন্সার ওয়াদা করেছিলেন, তিনি সবসময় ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির দেখাশোনা করবেন।
তিন দশক পেরিয়ে গেলেও ডায়ানা বিশ্বজুড়ে এখনও এক প্রবাদপ্রতিম চরিত্র হয়ে রয়েছেন। তবে ব্রিটিশ রাজপরিবারের চরম বিরোধের কারণে তার দুই সন্তান-উইলিয়াম ও হ্যারি এখন আর একে অপরের সঙ্গে কথা বলেন না। আর ডায়ানার সাবেক স্বামী, যার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল, তিনি এখন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তার সাবেক প্রেমিকা কুইন ক্যামিলার সঙ্গে।
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিকতারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজপরিবারের অভ্যন্তরীণ কলহ সত্ত্বেও স্পেন্সার দুই রাজপুত্রের সাথেই সুসম্পর্ক বজায় রেখেছেন। চলতি বছরের জুলাইয়ের শুরুতে হ্যারি, তার স্ত্রী মেগান এবং দুই সন্তান সেন্ট্রাল ইংল্যান্ডের আলথর্পে স্পেন্সারের পৈতৃক বাসভবন সফর করেন এবং সেখানে ডায়ানার সমাধি দর্শন করেন বলে জানা গেছে।
স্পেন্সার আশা প্রকাশ করেন, বইটি তাদের জন্য বিশেষ বার্তা বহন করবে যারা ডায়ানার স্মৃতি ‘হৃদয়ে লালন করেন’ এবং যারা তার স্বর্ণযুগ দেখার সুযোগ পাননি সেই তরুণ প্রজন্মের কাছেও এটি আকর্ষণীয় হবে। পাঠকদের মনে ডায়ানার প্রকৃত ছবি ফুটিয়ে তুলতে তিনি জানান, ডায়ানা ছিলেন এক অনন্য, গতিশীল চরিত্র; ভালোবাসায় পূর্ণ, ক্যারিশম্যাটিক কিন্তু আত্মসংশয়ে ভরা একজন মানুষ, যিনি জীবনকে দারুণভাবে উপভোগ করেছেন এবং বিশ্বকে অনেক সুন্দর এক স্থান হিসেবে রেখে গেছেন।
সূত্র: এনডিটিভি
ভয়েস/আআ