বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

জেলা পুলিশের আরও ১৩০৯ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলী

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বদলীর পর এবার আরও ১৩০৯ জন কর্মকর্তা ও সদস্যদের একযোগে বদলির আদেশ দিয়েছে পুলিশের সদর দপ্তর। টেকনাফে মেজর সিনহা নিহতের ঘটনার পর পুলিশকে ঢেলে সাজাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন, কক্সবাজার জেলা পুলিশের এসআই এএসআই কনস্টেবল মিলে ১৩০৯ জনের বদলির আদেশ এসেছে। পুলিশ সদর দপ্তর এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট যারা থাকবেন তাদেরও বদলির আদেশ আসতে পারে। শেষ পর্যন্ত বদলীর সংখ্যা ১৪শতাধিক পর্যন্ত হতে পারে বলে জানান তিনি।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, কক্সবাজার জেলা পুলিশকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। আর এজন্য কক্সবাজারে দায়িত্ব পালন করা শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সকলকেই বদলী করা হচ্ছে।

কক্সবাজার জেলা পুলিশের সুত্র জানিয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত এই বদলীর সংখ্যা দাঁড়িয়ে ১ হাজার ৩৪৭ জনে। এর মধ্যে রয়েছে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৮ জন শীর্ষ কর্মকর্তা, ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহ ৩৪ জন পরিদর্শক, ১৫৮ জন উপ-পরিদর্শক (এসআই), ৯২ জন সহকারি উপ-পরিদর্শক (এএসআই), ১ হাজার ৫৫ জন নায়েক ও কনস্টেবল। সকলকেই চট্টগ্রাম রেঞ্জের বাইরে ভিন্ন রেঞ্জ এ বদলি করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বদলী করা হয়েছে জেলার ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহ ৩৪ জন পরিদর্শককে।

পুলিশ সূত্র আরও জানিয়েছে, বদলী হওয়া শূন্য পদ পূরণে শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগ দিচ্ছেন ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহ ৩৭ জন পুলিশ পরিদর্শক, ৮৫ জন এসআই-এএসআই ও ৭৩৪ জন কনস্টেবল। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজার জেলা পুলিশে সম্পুর্ন নতুন জনবল যোগদান করবেন।

গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারে পুলিশ সুপার (এসপি) এবি এম মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়। আর ঝিনাইদহের এসপি মোহাম্মদ হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়। নবাগত এসপি বুধবার দায়িত্বভার গ্রহণ করেন। বৃহস্পতিবার এসপি মাসুদ হোসেন কক্সবাজার থেকে বিদায় গ্রহণ করেন। গত ২১ সেপ্টেম্বর বদলী করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার সহ অপর ৭ শীর্ষ কর্মকর্তাকে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডে বাহারছড়া পুলিশ চেকপোস্ট এ পুলিশের গুলিতে মেজর অবঃ সিনহা মোঃ রাশেদ খান নিহতের ঘটনার পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে। ঐ ঘটনায় মেজর সিনহার বড়ো বোন শারমিন শাহরিয়ার দায়ের করা হত্যা মামলায় টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ পরিদর্শক লিয়াকত সহ ১১ জন পুলিশ জেল হাজতে রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION