বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

চট্টগ্রামে করোনা সনাক্ত আরও ২৬ জন, দুইজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৬৩৯ জন। এসময়ে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৭টি ল্যাবের মধ্যে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি এইদিন।

অন্যদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২২৭টি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ৩ জন, চমেক ল্যাবে ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭২টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৩৯৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২১ জন এবং উপজেলায় ৫ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION