বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

টেকনাফের শরীফ, চকরিয়ার সোহেল ইয়াবা নিয়ে সাতকানিয়ায় ধরা

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার সৈয়দের দোকান এলাকা থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলো- কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে লেডুমিয়ার ছেলে মো. শরীফ (১৯) ও চকরিয়ার বহদ্দারকাটা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের আহমদ হোসেন সিকদারের ছেলে মো. সোহেল (২২)।

থানা সূত্রে জানা যায়, দুই ইয়াবা কারবারি টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলো- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হাইওয়ে সড়কে অবস্থান নেয়। মহাসড়কের সৈয়দের দোকান নামক স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার দুই ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সূত্র:চট্টগ্রাম প্রতিদিন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION