বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

গবেষণার ফল, কক্সবাজারে শুঁটকি মহালে কাজ করে ২০ শতাংশ শিশু

কক্সবাজারে শুটকি মহালে কাজ করছে শিশু। ছবি সংগৃহীত।

ভয়েস প্রতিবেদক:

এক গবেষণায় কক্সবাজার জেলায় শুটকি প্রক্রিয়াজাতকরণ কাজে ২০ শতাংশ শিশু কাজ করছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। যাদের মধ্যে ৭৫ শতাংশ শিশু শিক্ষা বঞ্চিত।

গবেষণায় কক্সবাজারে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ শিল্পে ২০ শতাংশ শিশু নিয়োজিত, যেখানে ৭২ শতাংশ বালিকা এবং ২৮ শতাংশ বালক। তাদের মধ্যে ৪১ শতাংশ ১৪ বছরের নীচে। ১৪ থেকে ১৭ বছরের মধ্যে রয়েছে ৫৯ শতাংশ বলে উল্লেখ করা হয়।

আজ রবিবার রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা শুটকি প্রক্রিয়াজাতকরণ খাতে শিশুশ্রম বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালাটির আয়োজন করে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল।

সেখানে জানানো হয়- গবেষণাভুক্ত ১৪ হাজার ৩৬৬ জনের মধ্যে ৬৩ শতাংশ পুরুষ। বাকি ১৭ শতাংশ নারী শ্রমিক। ৫৬১টি শুঁটকি মহালের মধ্যে ২৩% বড়, ৫৩% মাঝারি এবং ২৪% ছোট আকারের।

জেলার ৬টি জায়গার মধ্যে সর্বোচ্চ কক্সবাজার শহরের নাজিরারটেকে ৯২.৭ শতাংশ।

বাকিগুলোর মধ্যে সদরের চৌফলদন্ডি ২.৭%, সোনাদিয়া ২.১%, খুরুশকুল ১.১%, ঠাকুরতলা ০.৯% এবং মহেশখালীর ঘটিভাঙ্গায় ০.৫%। ১৮ বছরের নীচের শ্রমিকদের নিয়ে ২০১০ সালে সর্বশেষ গবেষণাটি করেছে বাংলাদেশ ব্যুরো অব স্টাটিসটিকস।

উইনরক ইন্টারন্যাশনাল এর গবেষণায় বেরিয়ে আসে, শিশু শ্রমিকদের মাঝে ৯২ শতাংশ বাংলাদেশী এবং ৮ শতাংশ রোহিঙ্গা। তাছাড়া ৭৫ শতাংশ শিশু শ্রমিক শিক্ষা বঞ্চিত।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ শাজাহান আলি।

তিনি বলেন, শুঁটকি খাত কক্সবাজারের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সম্ভাবনার এই খাতকে আরো এগিয়ে নিতে হবে। এ জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করা দরকার এবং এ শিল্প থেকে শিশুশ্রম নিরসনে এ গবেষণাটি ভবিষ্যতে সরকারকে নানাভাবে সহায়তা করবে।

মোহাঃ শাজাহান আলি বলেন, কক্সবাজারের চাহিদার আলোকে কামরা কাজ করছি। সে জন্য সরকারি বেসরকারি অনেক সংস্থা প্রশংসনীয় ভূমিকা রাখছে।

শিশুশ্রম মুক্ত শুঁটকি খাতের প্রত্যাশায় উইনরক ইন্টারন্যাশনালের ক্লাইম্ব প্রকল্পের আয়োজনে কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থাটির কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক এএইচএম জামান খান।

উইনরক ইন্টারন্যাশনালের ক্লাইম্ব প্রকল্পের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট মোঃ তানভীর শরীফের সঞ্চালনায় কর্মশালায় গবেষণা কর্ম উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ আবুল হোসাইন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION