বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
এম এ সাত্তার:
একটা কথা প্রায়ই শুনা যায়, ’থানার দালাল’। এবার থেকে থানা দালাল মুক্ত করা হবে। কোনো ধরণের দালালকে থানায় আশ্রয়-প্রশ্রয় দেয়া হবেনা। যদি কেউ চেষ্টা করে তাকে আটক করা হবে। কক্সবাজারের নবাগত পুলিশ সুপার হাসানুজ্জামান সদর মডেল থানা পরিদর্শনের পর উপরোক্ত কথাগুলো সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সফররত চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি আনোয়ার হোসেনের সাথে কক্সবাজার সদর মডেল থানা পরিদর্শনে যান।
পুলিশ সুপার সাংবাদিকদের আরো বলেন, নির্যাতিত, বঞ্চিত ও অসহায় মানুষের জন্যই হচ্ছে থানা। এসব মানুষের জন্য থানার সেবা সব সময় বজায় থাকবে। তাদের জন্য থানার দরজা সব সময় খোলা থাকবে। যেখানে নিজেরা নিজেই আইনের সুবিধা নিতে পারবে।
ডিআইজি আনোয়ার হোসেন এর আগে গণমাধ্যমে ব্রিফিংয়ের কক্সবাজার সদর মডেল থানার যোগদানকৃত সকল পর্যায়ের কর্মকর্তাদের অফিসিয়াল নির্দেশনা দেন। পেশাদারিত্ব বজায় রেখে সর্বোচ্চ দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজারকে সুন্দররূপে গঠতে সাংবাদিকসহ কক্সবাজারে সকল পর্যায়ের সুধী মহলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন
এ সময় পুলিশ সুপার হাসানুজ্জামান, সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গিয়াসসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভয়েস/জেইউ।