বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ফাতীন ইতমাম মাহমুদ (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী তৃতীয় বর্ষের ছাত্র এবং ঢাকা মিরপুরের বাসুপাড়া সি-ব্লকের (৩য় কলোনী) মাহমুদুল হোসাইনের ছেলে।
শুক্রবার (২ অক্টোবর) বিকাল তিনটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সী ইন পয়েন্টে এ ঘটনা ঘটে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো: জিল্লুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সৈকতের সী-ইন পয়েন্টে সাগরে ভাটার সময়ে গোসলে নামেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সেখানে ভাটার টানে হারিয়ে যায় ফাতীন ইতমাম মাহমুদ। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ উদ্ধারপূর্বক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জিল্লুর রহমান জানান, এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
ভয়েস/আআ