বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সিনহা হত্যা: রিমান্ড শেষে কনস্টেবল রুবেল শর্মাকে আদালতে হস্তান্তর

ভয়েস প্রতিবেদক:
মেজর (অব:) সিনহা মোঃ রাশেদ হত্যা মামলায় সন্দেহজনকভাবে গ্রেপ্তারকৃত আসামী টেকনাফ মডেল থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মা’র ৭দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তাকে আদালতের কাছে হস্তান্তর করা হয়ছে।
সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ খায়রুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রুবেল ৭ দিনের রিমান্ড শেষ হওয়ায় রুবেল শর্মাকে আদালতে হস্তান্ত করা হয়েছে। তবে সাত দিনের রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
তথ্য মতে, সিনহা হত্যা মামলা ১৪ আসামীর মধ্যে সর্বশেষ আসামী হিসেবে সংযুক্ত হয় রুবেল শর্মা। গত ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। কথিত আছে-সাবেক কনস্টেবল রুবেল শর্মা কারাগারে থাকা টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এর বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন।
গত ৩০ সেপ্টেম্বর মামলার আইও র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল ইসলামের ১০দিনের রিমান্ড আবেদন এর প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৩ (টেকনাফ) এর বিচারক তামান্না ফারাহ্ আবেদনের শুনানী শেষে রুবেল শর্মা’র ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ অক্টোবর তাকে রিমান্ড হেফাজতে নেয়া হয়।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এপিবিএন’র চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট নিহত মেজর (অবঃ) সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯জনের বিরুদ্ধে একই আদালতে মামলাটি করেন। পরে আরো ৫জনকে আসামী হিসেবে সংযুক্ত করা হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION