মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

করোনাভাইরাস: দেশে ফের বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৬৪৬ জনে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ২০৯ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়ে ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জনে।

শনিবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে এক হাজার ২০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬০ জন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ২৯৮ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ০৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩৪৫ (৭৬ দশমিক ৯৬ শতাংশ) ও নারী এক হাজার ৩০১ জন (২৩ দশমিক ০৪ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের চারজন এবং ১৫ জন।

বিভাগ অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে চারজন, খুলনায় একজন, বরিশালে দুইজন এবং রংপুরে দুইজন রয়েছেন।

গতকাল শুক্রবার দেশে ১ হাজার ৫২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এছাড়া আক্রান্তদের মধ্যে গতকাল মারা গিয়েছিল ১৫ জন। সূত্র:ঢাকাটাইমস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION