মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কোনো অসুবিধা হয়নি,ভোট সুষ্ঠু হয়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, এই উপনির্বাচনের ভোটগ্রহণে কোথাও কোনো অসুবিধা হয়নি। তাঁরা কোনো অভিযোগ পাননি।

আজ শনিবার এ দুটি আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।
বিজ্ঞাপন

ভোটার উপস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, জাতীয় নির্বাচনে সারা দেশে ভোট হয়। উপনির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকে। এই উপনির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ নেই। এ জন্য হয়তো ভোটারদের মধ্য তেমন আগ্রহ নেই। পাশাপাশি করোনার বিষয়ও আছে। অনেকে আতঙ্কের কারণে যান না। এর মধ্যেও নির্বাচনের ‘ট্রেন্ড’ ভালো। সিইসি বলেন, একটি ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর তাঁরা পেয়েছিলেন। তবে সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে আসে।

সিইসি বলেন, ভোটারদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি প্রচলিত ব্যালটের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এখন ভোটারদের মধ্যেও ইভিএম নিয়ে অনাগ্রহ আর নেই। সূত্র:প্রথম আলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION