বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় শতবর্শী বৃদ্ধকে পাওয়ার টিলার চাপা দিয়ে হত্যার চেষ্টা

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আহত বৃদ্ধ আবুল খায়ের

বশির আল মামুন, চট্টগ্রাম ব্যুরো:

চকরিয়ায় শতবছর বয়সী এক বৃদ্ধকে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপা দিয়ে গুরুতর আহত করেছে মো. ইউচুপ (২২) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে গত ১৪ অক্টোবর (বুধবার) বেলা ১২ টায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাইন্নারকুম গ্রামে। আহত বৃদ্ধের নাম আবুল খায়ের সে ওই এলাকার মৃত আছত আলীর ছেলে। বর্তমানে আহত আবুল খায়ের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার হাতের ৬টি আঙ্গুল কেটে গেছে। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

জানাগেছে একই এলাকার নবী হোসেনের ছেলে মো. ইউচুপ বৃদ্ধ আবুল খায়েরের বসত ভিটার উপর দিয়ে প্রতিদিন পাওয়ার টিলার (ট্রাক্টর) চালিয়ে যান। বেশ কয়েকবার বাধা দিলেও ইউচুপ তা মানেনি। ঘটনারদিন দুপুরে ইউচুপ আবারো জোর পূর্বক বৃদ্ধের বসত ভিটার উপ দিয়ে ট্রাক্টর চালিয়ে নিতে চাইলে আবুল খায়ের বাধা দেন। এতে ইউচুপ ক্ষিপ্ত হয়ে মুরব্বীকে ট্রাক্টর চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় বাড়ির লোকজন আবুল খায়েরকে উদ্ধার করে প্রথমে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে আবুল খায়ের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালের অর্থোপেডিক বিভাগের ২৬ নং ওর্য়াডে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার হাতের ৬ টি আংগুল কেটে গেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মো. জুবাইর বলেন এরকম একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে মামলার প্রস্তুতি গ্রহন করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION