বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-ডিআইজি

বলরাম দাশ অনুপম:
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বলেছেন- সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন-বর্তমান সরকার সব ধর্মের সহাবস্থানে কাজ করছে। শান্তিপূর্ণভাবে এখানে সবাই ধর্ম পালন করবেন। কোন অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। যাতে ওই শক্তি সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

ডিআইজি শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়স্থ ইন্দ্রসেন দুর্গাবাড়ি ও বঙ্গপাহাড় পূজা মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন-আয়োজক, ভক্ত ও পূজারীরা এবং সব মানুষের সম্প্রীতির বন্ধনে সবার সহযোগিতায় পূজা আনন্দময় হচ্ছে। পরে তিনি জেলা পূজা উদ্যাপন পরিষদের কার্যালয় ব্রাহ্ম মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মামুন, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি বাবুল শর্মা, সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, উজ্জ্বল কর, বিপুল সেন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপম পাল পাঞ্জু, পৌর পূজা কমিটির সভাপতি বেন্টু দাশ, জেলা পূজা কমিটির কর্মকর্তা বলরাম দাশ অনুপম, শুভ দাশ, ইন্দ্রসেন দুর্গাবাড়ির সভাপতি বাবন দাশ, সাধারণ সম্পাদক মান্না পাল, বাপ্পা সেন, বঙ্গপাহাড় পূজা কমিটির সুজন শর্মা জন, প্রীতম ধর, হৃদয় কুমার রুদ্র প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION