বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
ধর্ষক নুর আহাম্মদ ভয়েস প্রতিবেদক, রামু:
রামুর উপজেলার এক কিশোরী ধর্ষণ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর ধর্ষক মৃত কাসেম আলীর পুত্র নুর আহাম্মদকে (৫৭) বান্দরবান জেলার লামা উপজেলার মেয়ের জামাইর বাড়ি হতে পলাতক অবস্থায় গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
১৬/৪০৭ নং মামলা তারিখ : ১৯/১০/২০২০ এর আদেশমুলে আসামীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন রামু থানা পুলিশ।
রামু থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানা, মামলার এজাহার অনুসারে রামু থানাধীন এলাকায় ভিকটিম বুলবুলি (ছদ্মনাম) গত ১৩ মে আনুমানিক দুপুরের সময় বাবার জন্য পাহাড়ের জমিতে দুপুরের খাবার নিয়ে যাবার সময় আসামি নুর আহাম্মদ জোরপূর্বক পথরোধ করে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধৃত নুর আহাম্মদ বসতঘরে পরনের পায়জামা খুলে জোরপূর্বক ধর্ষণ করে।
এরপর ভিকটিম কে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে রাস্তা ঘাটে একা দেখলে বিভিন্ন সময় বিবাদীর বসতবাড়ি তে নিয়ে গিয়ে জোরপূর্বক প্রায়ই ধর্ষণ করে।
তারই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর সন্ধ্যা ৭ টার সময় বিবাদী বাদীর নিজ বাড়িতে ভিকটিম কে পুনরায় ধর্ষণ করার জন্য চেষ্টা করে, তখন ভিকটিম চিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।
পরবর্তী তে মামলার বাদী ভিকটিমসহ রামু থানায় এসে একটি ধর্ষণ মামলা দায়ের করে। ধর্ষক পলাতক থাকায় তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করা সম্ভব হয় নাই।
২৮ অক্টোবর বুধবার গোপন সংবাদের ভিক্তিতে আসামি নুর আহাম্মদ কে বান্দরবান জেলার লামা থানার বিবাদীর মেয়ের জামাই’র বাড়ী হতে রামু থানার এস আই মোহাম্মদ কামরুল ইসলাম পলাতক অবস্থায় আসামীকে গ্রেফতার করেন।
ভয়েস/জেইউ।