বুধবার, ২২ Jul ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালীতে বলৎকারের অভিযোগে মাদ্রাসা থেকে বরখাস্ত

এস. এম. রুবেল, মহেশখালীঃ

বলৎকারের ঘটনায় মাদ্রাসা থেকে বরখাস্ত হওয়ার ক্ষোভে দলবল নিয়ে মাদ্রাসা পরিচালকের উপর হামলা করেছে বরখাস্ত হওয়া মাদ্রাসা শিক্ষক হোসাইন আহমদ। আহতদের এক জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে ৩০ অক্টোবার জুমার নামাযের পর মহেশখালী উপজেলার কালারমারছড়া ঝাপুয়া মাদ্রাসার সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাপুয়া মাদ্রাসার পরিচালক মৌলানা রিদোয়ানুল হক ও তার ছেলে মাহামুদুল হাসান জুমার নামায শেষে মাদ্রাসার গেইটে পৌঁছালে মৌলানা হোছাইন আহমদ, মৌলানা সোলাইমান, মোস্তফিজ, সোহাইল, বোরহান, মিজবাহ সহ কয়েকজন গতিরোধ করে হামলা চালায়। এসময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। প্রতিপক্ষের হামলায় মাহামুদুল হাসান মারাত্মক রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চমেকে প্রেরণ করে।

ঝাপুয়া মাদ্রাসার পরিচালক মৌলানা রিদোয়ানুল হক বলেন, প্রায় ৩ মাস পূর্বে ঝাপুয়া মাদ্রাসার এক মাদ্রাসা ছাত্র মৌলানা হোসাইন আহমদের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ আনে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে মাদ্রাসা পরিচালনা কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় মৌলানা হোসাইন আহমদকে মাদ্রাসা থেকে বরখাস্ত করে। এরপর থেকে ক্ষোভে সে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করে। ‍শুক্রবার জুমার নামায থেকে বের হওয়ার পথে দলবল নিয়ে হোসাইন আহমদ আমাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

এদিকে এ ঘটনায় আহতের পরিবার মহেশখালী থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া করছে বলে জানায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION