বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান করোনায় মারা গেছেন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১টারদিকে কক্সবাজার সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।  এক মেয়ে , দুই ছেলে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার মাগরিবের নামাজের পর কক্সবাজার শহরের ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে বাহারছড়া মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আবসার জানিয়েছেন।

 তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ২৪ অক্টোবর কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে করুণা ইউনিটের আইসিইউতে রাখা হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহীন আব্দুর রহমান জানিয়েছেন, রবিবার দুপুর ১টারদিকে সদর হাসপাতালের করুণা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান।
এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো কক্সবাজার জুড়ে শোকর ছায়া নেমে আসে।  তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার রামু সদর আসনের সংসদ সদস্য, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বিপিএম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে বিবৃতি দাতারা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, মুক্তিযোদ্ধা শাহজাহান জাতির শ্রেষ্ঠ সন্তান। কক্সবাজার বাসী একজন দেশপ্রেমিক মানবহিতৈষীকে হারালেন।
ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION