বুধবার, ২২ Jul ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গোয়ালিয়াপালংয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ গুরুতর আহত

ভয়েস প্রতিবেদক:
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পুর্ব গোয়ালিয়াপালং এলাকায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। মহিষ ধান খাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে পুর্ব গোয়ালিয়াপালং এলাকায় হামলার ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুত্বর আহত তালেব আলী (৬৫) পুর্ব গোয়ালিয়াপালং এলাকার মৃত আবদুল নবীর পুত্র।

আহত তালেব আলীর পুত্র নাছির উদ্দিন জানান, মহিষ ধান খাওয়াকে কেন্দ্র করে তার বৃদ্ধ পিতাকে একই এলাকার মৃত বদিউর রহমানের পুত্র রহমত উল্লাহ, তার ভাগিনা আবদু শুককুর ও ভগ্নিপতি মো: আলম দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারিরা তার বৃদ্ধ পিতাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে।

স্থানিয় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। রাতে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামু থানা পুলিশকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

স্থানিয় ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ জানান, “বৃদ্ধ তালেব আলীর উপর হামলার ঘটনা জানতে পেরে সদর হাসপাতালে দেখতে যাই। মাথায় ব্যাপক আঘাত রয়েছে। চিকিৎসক জানিয়েছে তার অবস্থা আশংকাজনক। তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION