বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
পেকুয়ায় একটি দেশীয় তৈরী একটি এলজি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এসময় নগদ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১ টারদিকে পেকুয়া চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পেকুয়া উপজেলার পশ্চিম ছিরাদিয়া এলাকার মাস্টার আবুল কাসেমের ছেলে কায়সার উদ্দিন (৪৭), শেখের কিল্লা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আবদুর রহমান (২৫) ও পূর্ব বিলহাজ চুড়া এলাকার আক্তার আহমদের ছেলে মো: দিদারুল ইসলাম (৩৫)।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।
মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে যে কক্সবাজারের পেকুয়া উপজেলা চৌমুহনী এলাকায় অস্ত্র বেচাকেনা হবে। এ খবরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে উপরোক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেচা-কেনার কথা স্বীকার করেছেন। তাদের কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।
ভয়েস/আআ