রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

টেকনাফে নবাগত ওসির সাথে মফস্বল সাংবাদিক ফোরামের মতবিনিময়

মো: আলমগীর আজিজ, টেকনাফ:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সাথে নবাগত ওসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৮নভেম্বর বুধবার দুপুরে টেকনাফ মডেল থানার আয়োজেনে হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।টেকনাফ মডেল থানার নবাগত ওসি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান।

এতে বক্তব্য রাখেন,টেকনাফ মডেল থানা পুলিশ পরিদর্শক অপারেশন মো.খোরশেদ আলম,ট্রাপিক ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূঁইয়া,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা ও বাংলা ভিশন চ্যানেলের আব্দুস সালাম,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি,দৈনিক দৈনন্দিন পত্রিকার ফরহাদ আমিন,সহ সভাপতি ও দৈনিক ইনানী পত্রিকা মাহফুজুর রহমান,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকা জাহাঙ্গীর আলম।এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক,দৈনিক মেহেদী ও একুশে পত্রিকা মোহাম্মদ আমিন,যুগ্ম সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকা ওসমান আবির,প্রচার সম্পাদক ও নাফ টিভি কারিগরি সম্পাদক খোরশেদ আলমসহ সকল সদস্য বৃন্দ প্রমুখ।

টেকনাফ মডেল থানার নবাগত(ওসি)অফিসার ইনচার্জ মো:হাফিজুর রহমান বলেন,মাদক, মানবপাচার ও সমাজে অস্বস্থি সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।অপরাধ কর্মকান্ডে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।সীমান্ত এ উপজেলার দুর্নাম ঘোচাতে সাংবাদিক এবং পুলিশ এক সাথে কাজ করতে পারে।

তিনি কর্মরত সাংবাদিকদের সহযোগীতা চেয়ে বলেন,সীমান্তের বিবেক কলম সৈনিকের তথ্য নির্ভর লিখনীতে বদলে দিতে পারি টেকনাফের চিত্র।তিনি আরো বলেন,সামনে ইউনিয়ন ও পৌরসভার নির্বাচন হবে।নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে পুলিশ। উপজেলা আইন শৃঙ্খলা কে সহনিয় পর্যায়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION