রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে ইয়াছিন আরাফাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকার পাড়া এলাকার আলি হোসেনের ছেলে।

শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

সৈকতে দায়িত্বরত সী-সেফ লাইফগার্ডের ইনচার্জ মো: ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলতে আসে ইয়াছিন আরাফাত। ফুটবল খেলা শেষে এক পর্যায়ে সমুদ্রে গোসল করার সময় তিনি পানিতে ডুবে যান। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বরত লাইফগার্ড ও বীচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াসিন আরাফাতকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াছিন চলতি এইচএসসি পরীক্ষার্থী বলে জেনেছেন লাইফগার্ডের মো: ওসমান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION