মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কলাতলীতে হোটেলের ৮ তলা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে হোটেলের ৮ তলা থেকে পড়ে বাবু শেখ (২০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজারের শহরের পর্যটন এলাকা কলাতলীস্থ সী ক্লাসিক রিসোর্টে এই ঘটনা ঘটে।
নিহত বাবু শেখ টাঙ্গাইল জেলার পৌরসভার ১৪ নং ওয়ার্ডের খান ছুরের পুত্র।
নিহত বাবু শেখের বড় ভাই আবদুল্লাহ আল আসিফ জানান, মঙ্গলবার টাঙ্গাইল থেকে তারা ৫২ জনের একটিদল কক্সবাজারে ভ্রমণে এসে শহরের সী ক্লাসিক রিসোর্ট হোটেলে উঠেন। সবাই যে যার মত করে হোটেলে অবস্থান করেন। বাবু শেখের হোটেলের ৮০২ নং ছিলেন।  হঠাৎ বাবু শেখ ৮তলা থেকে নিচে পড়ে যায় বলে খবর আসে। তখন সবাই তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তখন জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা: আশিকুর রহমান জানান, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বড় ধরনের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশর অফিসার মো: সেলিম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কি কারণে এবং কিভাবে মৃত্যু হয়েছে এখনো তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION