মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বঙ্গোপসাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ২; আহত অবস্থায় উদ্ধার ৮

ফাইল ছবি।

এস. এম. রুবেল, মহেশখালীঃ
মহেশখালীর দক্ষিণ পশ্চিমে সোনাদিয়া দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্মান সরঞ্জাম বহনকারী ভলগেটের ধাক্কায় একটি ফিশিং ট্রলার ডুবে ২ জেলে নিখোঁজ হয়েছে এবং ৮ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ দুই জন হলেন উপজেলার সোনাদিয়া পূর্বপাড়া গ্রামের মৃত খুলু মিয়ার পুত্র শামসুল আলম ও মোহাম্মদ মিয়ার পুত্র মোকারম।
১৮ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে বঙ্গোপসাগরের নয় বিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত এফবি মায়ের দোয়া নামক ট্রলারটি সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ করিমের মালিকানাধীন বলে জানা যায়।
উদ্ধার হওয়া আবুল কাশেম, জয়নাল মাঝি, নেছার আহমদ জানান- গভীর রাতে সাগরে মাছ ধরার জাল ফেলে অপেক্ষারত অবস্থায় একটি ভলগেট ট্রলারকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে গিয়ে গভীর সাগরের দিকে ভেসে যায়। এসময় সাগরে থাকা মাছ ধরার অপর একটি ট্রলার ৮ জনকে উদ্ধার করলেও ২ জনের খোঁজ পাওয়া যায়নি।
বোট মালিক মোহাম্মদ করিম জানান- ১৯ নভেম্বর রাত ৩টায় বোট দুর্ঘটনার খবর শুনে মাঝিমাল্লাদের উদ্ধারের চেষ্টা চালানো হয়েছে। ২ জন জেলেকে খুঁজে না পেয়ে মহেশখালী থানায় নিখোঁজ ডাইরী দায়ের করা হয়। যার ডাইরী নং- ৭৩৯। এখনো নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলমান আছে।
এই ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাহফুজুর রহমান জানান- দুর্ঘটনার খবরটি জানার পর পরই নৌবাহিনী ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে জানান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION