সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদককারবারি নিহত

বলরাম দাশ অনুপম:
টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১লাখ ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় তৈরী এলজি ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার (৯ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে পুলিশের ধারণা নিহতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, ‘রাতে ইয়াবা পাচারের খবরে টেকনাফ থানা পুলিশের একটি টীম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় পৌঁছলে রোহিঙ্গা মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। তাদেরকে আহতবস্তায় প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহতদের পরিচয় জানা চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জাকারিয়া মাহমুদ জানান, ভোররাতে পুলিশ গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে নিয়ে আসে। এসময় তাদেরকে কক্সবাজার রেফার করা হয়। একই সাথে পুলিশের দুই সদস্যকেও চিকিৎসা দেয়া হয়।

ওসি প্রদীপ আরো জানান, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা সহ প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা নেয়া হচ্ছে’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION