মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মংডুতে বিজিবি প্রতিনিধি দল অপহৃত জেলেদের আনতে

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

অপহৃত জেলেদের ফিরিয়ে আনতে মিয়ানমার গেছে কক্সবাজারের টেকনাফ-২ বিজিবির একটি প্রতিনিধি দল। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের জালিয়া পাড়ার টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাট থেকে ১১ সদস্যের প্রতিনিধি দলটি মিয়ানমারের মংডুর উদ্দেশে জলযানে করে রওনা হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে জেলেদের ফেরত চেয়ে বিজিবি মিয়ানমার কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছিল।

বিজিবি জানায়, সাগর থেকে মাছ শিকার অবস্থায় নয় জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিজিপি। তাদের ফিরিয়ে আনার ব্যাপারে বুধবার মিয়ানমারের মংডুতে বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক হবে। বৈঠকে যোগ দিতেই মংডু গেছেন বিজিবির প্রতিনিধিরা। ফিরে এসে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় জেলেরা জানান, গত ১০ নভেম্বর সকালে বঙ্গোপসাগরের মোহনায় টেকনাফের শাহপরীর দ্বীপের গুলাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকায় কালা মাঝির নেতৃত্বে নয় জেলে সাগরে মাছ শিকারে যান। পরে হঠাৎ মিয়ানমারের বিজিপি এসে সাগরের মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায়। রাতে খবরটি এলাকায় জানাজানি হয়।

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নুরুল আমিন বলেন, ‘সাগরে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া নয় জন জেলেকে মিয়ানমার থেকে আনতে বিজিবির একটি গেছেন। ১৫ দিন পর বিজিবির চেষ্টায় তাদের আজ ফিরে আসার কথা রয়েছে। এ খবরে জেলেদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।’

লে. ফয়সল হাসান খান জানান, পতাকা বৈঠক শেষে জেলেদের নিয়ে ফিরে এসে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION