মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ডিআরইউ নির্বাচনে ভোট গ্রহন চলছে

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিআরইউ -এর নসরুল হামিদ মিলনায়তনে বিরতিহীন ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দু’জন নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ। নির্বাচনে মোট এক হাজার ৬৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে ডিআরইউ প্রাঙ্গণ জমে উঠেছে। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে ডিআরইউ এলাকা।নির্বাচনে ২১টি পদের মধ্যে ইতোমধ্যে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, নারী সম্পাদক রিতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল এবং কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এছাড়া বাকি ১৮টি পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে রবিবার ডিআরইউর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাজাহান সরদার, সাখাওয়াত হোসেন বাদশা, জামাল উদ্দীন, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, ডিআরইউ সহসভাপতি নজরুল কবীর, সাধারণ সম্পাক রিয়াজ চৌধুরী, অর্থ সম্পাদক জিয়াউল কবির সবুজ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, দফতর সম্পাদক জাফর ইকবাল, নারী সম্পাদক রিতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ। সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট ও অর্থ রিপোর্ট অনুমোদন করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION