মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে বিপুল পরিমান বিয়ারসহ আটক-২

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সদস্যরা অভিযান  চালিয়ে ২৬৪ ক্যান বিয়ারসহ দুই মাদক বব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তি  মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
তিনি জানান, বুধবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬৪ ক্যান (১১কার্টুন) আন্দামান গোল্ড ও ডাইয়াব্লু বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা মনিরঘোনা এলাকার খলিল আহমদের ছেলে লোকমান হাকিম (৩৩) ও উলুবনিয়া ডেইল পাড়ার কবির আহমদের ছেলে জালাল উদ্দিন (৩৫)। উদ্ধারের বিয়ারের মূল্য ১ লাখ ৪২ হাজার টাকা।
তিনি আরো জানান,উদ্ধারকৃত বিয়ারসহ আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION