মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন-এসপি 

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ: 
টেকনাফে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ডিসেম্বর) টেকনাফ মডেল থানার উদ্যোগে এমপি বদি কমপ্লেক্সের মেরিনসিটি হাসপাতালের নিচ তলায়  বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)।
এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) শাকিল আহমদ, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান,পরিদর্শক (অপারেশন) মোঃ খোরশেদ,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,পৌর প্যানেল মেয়র কোহিনুর আক্তার, থানার সকল অফিসারবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাছাড়া টেকনাফ মডেল থানার হলরুমে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির ব্যক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)।  উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন,বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি।সুষ্ঠু সমাজ গড়তে হলে সাধারণ মানুষের বিকল্প নেই। পুলিশ জনগণের বন্ধু। সমাজে চুরি ডাকাতি এসব বন্ধ হলেই অপরাধ কর্মকাণ্ড কমে যাবে। এসমস্ত কর্মকাণ্ডের কারণেই মানুষ দিন দিন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বাদ যাচ্ছে না কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ এমনকি বৃদ্ধরাও। ইয়াবা, মানব পাচার, হুন্ডি, ডাকাতি, সন্ত্রাস,খুন, ধর্ষণ ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসে পুলিশকে সহযোগিতা করে একসাথে কাজ করতে হবে।  তাতে করে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মুল করা সহজ হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION