মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বালুখালীতে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোরে বালুখালীর রহমতেরবিল সীমান্তে এ অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি’র ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা প্রবেশ করতে পারে এমন সংবাদের বিজিবি সদস্যরা অবস্থান নেন। এসময় ৫/৬ জন চোরাকারবারী রহমতেরবিল এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা ফেলে ঘন কুয়াশার আড়ালে মিয়ানমারে পালিয়ে যায়। ওই বস্তা থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION