মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার রুমঁখাপালং চৌধুরী পাড়া নিবাসী আলহাজ্ব আহামদ কবির চৌধুরী আর নেই। সোমবার ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে কক্সববাজার জেলা সদর হাসপাতালের আইসিও-তে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুম আলহাজ্ব আহামদ কবির চৌধুরী উখিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী’র পিতা।
আজ আছরের নামাজের পর রুমখাঁ চৌধুরী পাড়া এতিমখানা মাঠে তাহার নামাজে অনুষ্ঠিত হবে বলে মরহুমের ছেলে হুমায়ুন কবির চৌধূরী জানিয়েছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজারের জনপ্রিয় নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েস ডটকম পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন।
ভয়েস/আআ