বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
মহামারি করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় রোববার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ হাজার ২৮ জন। আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৭৭১ জন। তার মধ্যে চিকিৎসাধীন রয়েছে ১০ লাখ ২৯ হাজার ৭২১ জন। সেরে উঠেছে ২ লাখ ৩৭ হাজার ২২ জন।
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা যুক্তরাজ্যে, ৩১ হাজার ৫৮৭। ইতালিতে মারা গেছে তৃতীয় সর্বোচ্চ ৩০ হাজার ৩৯৫ জন। স্পেনে ২৬ হাজার ৪৭৮ ও ফ্রান্সে ২৬ হাজার ৩১০ জন প্রাণ হারিয়েছে এই ভাইরাসে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যেই মারা গেছে ২৬ হাজার ৭৭১ জন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৪০৯ জন। নিউ জার্সিতে মারা গেছে ৯ হাজার ১১৮ জন। ম্যাসাচুসেটসে প্রাণ হারিয়েছে ৪ হাজার ৮৪০ জন। মিশিগানে ৪ হাজার ৫২৬ জন, পেনসালভানিয়ায় ৩ হাজার ৭৯৮ ও ইলিনয়িসে ৩ হাজার ৩৪৯ জন মারা গেছে।
বিশ্বের ২১২টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের ৪০ লাখ ৯৭ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। মারা গেছে ২ লাখ ৮০ হাজার ২১৯ জন। সেরে উঠেছে ১৪ লাখ ২৫ হাজার ২৯৯ জন।
করোনাভাইরাস: বিশ্বজুড়ে আক্রান্ত ৪০ লাখ ছাড়াল
বিশ্বজুড়ে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ৭৭ হাজারের বেশি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি বলছে, শনাক্ত রোগীদের এক-চতুর্থাংশ এবং মৃত্যুর ঘটনার এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে। দুই দিক দিয়েই যুক্তরাষ্ট্র আছে তালিকার শীর্ষে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অনেক দেশে পরীক্ষার হার কম হওয়ায় এই পরিসংখ্যানেও বাস্তব চিত্র উঠে আসেনি এবং আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
সূত্র:বিডিনিউজ, রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।