মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফ পৌরসভায় জন্মনিবন্ধন সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন 

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফ পৌরসভায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গাদের কারণে জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ সময় বন্ধ থাকায় প্রশাসন থেকে জম্মনিবন্ধন সার্ভার খুলে দেওয়ার পর বুধবার থেকে অনলাইনের মাধ্যমে জন্মনিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম  জন্মনিবন্ধন সনদে স্বাক্ষর প্রদানেরর পর এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভার সচিব মোঃ মহিউদ্দিন ফয়েজী,পৌর কাউন্সিলর মনিরুজ্জামান, মহিলা কাউন্সিলর নাজমা আলম, টেকনাফ পৌর আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলমগীর, আওয়ামীলীগ নেতা হাজ্বী নুরুল আলম, সেবা গ্রহণকারী পৌরসভার নাগরিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়ের কারণে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর কক্সবাজার জেলায় জন্মনিবন্ধনের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল প্রশাসন।  প্রায় ৩ বছর পর জম্মনিবন্ধন কার্যক্রম চালু হলে টেকনাফ পৌরসভার বাসিন্ধাদের মাঝে আনন্দ বিরাজ করছে।
এ প্রসঙ্গে টেকনাফ পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম বলেন, বিজয়ের মাসে পৌরবাসীর জন্য এটি আমার উপহার। টেকনাফ পৌরসভার দীর্ঘদিনের কাংখিত জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম (০৯-ডিসেম্বর-২০) থেকে চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, টেকনাফ পৌরসভা কার্যালয় সমূহে এখন থেকে জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন স্থানীয় জনসাধারণ।
নিবন্ধন পাওয়ার প্রক্রিয়াঃ জন্মনিবন্ধনের জন্য প্রথমে পৌরসভার মেয়র বরাবরে আবেদন করতে হবে। সেগুলো পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন যাচাই- বাচাই কমিটির কাছে উপস্থাপন করবে। যাচাই করে সঠিক প্রমাণ হলে পুণরায় অনুমোদন দিবে। তারপর আবেদনকারীর হাতে জন্মনিবন্ধন সনদ দিবে পৌর পরিষদ।
টেকনাফ পৌরসভার শক্তিশালী বাছাই কমিটি গঠন করা হয়েছে। তারা সবদিক বাছাই করে চূড়ান্ত করে জন্মনিবন্ধন সনদ প্রদান করবেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ অক্টোবর থেকে মিয়ানমারের নির্যাতিত লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী সীমান্ত দিয়ে দেশে প্রবেশের পর সরকার কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় সাময়িকভাবে জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION