সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাংলাদেশ ও ভারতের মধ্যে

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাণিজ্য, কৃষি, জ্বালানি ও পরিবেশসহ অন্যান্য বিষয়ে এসব সমঝোতা হয়।

বাংলাদেশের পক্ষে স্ব স্ব বিভাগের প্রধান কর্মকর্তারা এবং ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী চুক্তিগুলোতে সই করেন।

স্বাক্ষর শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিদ্যমান রয়েছে। দুই দেশের মধ্যে আজকের ভার্চ্যুয়াল বৈঠকে দুই নেতৃত্বকে কথা বলার সুযোগ করে দিয়েছে। এই বৈঠকের পরে আমাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে। আগামী বৈঠকের আগে আপনারা দৃশ্যমান উন্নতি দেখতে পাবেন।’

সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে দোরাইস্বামী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। আমরা একটি প্রাণও নষ্ট হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করছি। এ সমস্যা সমাধানে সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে। যাতে করে অবৈধভাবে কেউ সীমান্ত পার না হয়। বর্ডার প্রসেসকে আক্রমণ না করে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে নিচ পর্যন্ত সবাই এই বিষয়ে আন্তরিক।’

যৌথ নদী কমিশনের বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি একটি রাষ্ট্রীয় প্রক্রিয়া। প্রথমে টেকনিক্যাল কমিটি, এর পর সচিব পর্যায়ের কমিটি, এর পরে জিআরসি’র বৈঠক হবে। কয়েক সপ্তাহের ভেতরে এ সংক্রান্ত বৈঠকের তারিখ নির্ধারণের আশা করি।’

লাইন অব ক্রেডিট প্রকল্প বাস্তবায়ন বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা এর বাস্তবায়ন চাই। আগামী জানুয়ারি মাসে আমি আর বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এর পদ্ধতিগত সমস্যাগুলোর সমাধান নিয়ে বৈঠক করব। সর্বোচ্চ নেতৃত্ব চায় প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন। বাংলাদেশকে এ প্রকল্পে আট বিলিয়ন ডলার সাহায্য দেবে ভারত।’

উল্লেখ্য, বেলা সাড়ে ১১টায় দুই প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠক শুরু হবে। প্রায় দেড় ঘণ্টার বৈঠক হবে এটি। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দিল্লি থেকে এতে যোগ দেবেন। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ সীমান্ত, বাণিজ্য সহযোগিতা, কানেকটিভিটি, কোভিড সহযোগিতা, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। সূত্র:বার্তা২৪.কম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION