মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারের নতুন জেলা প্রশাসক মামুনুর রশিদ, উপ-সচিব হলেন কামাল হোসেন

বলরাম দাশ অনুপম:
কক্সবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মামুনুর রশিদ।বর্তমান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে। মোঃ মামুনুর রশিদ এতদিন বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৪.১৭-৩৭৪ নং স্মারকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। একই সাথে আরো ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

এদের মধ্যে বরগুনার জেলা প্রশাসক মুন্তাইন বিল্লাহকে নারায়নগঞ্জ, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক উপ-সচিব মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব উপ-সচিব হাবিবুর রহমানকে বরগুনা, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত উপ-সচিব মুহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইল, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এএনএম ফয়জুল হককে বাগেরহাট, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব বেগম অঞ্জনা খান মজলিসকে চাঁদপুর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোঃ আনোয়ার হোসেন আকন্দকে লক্ষীপুর, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক উপ-সচিব জসিম উদ্দিন হায়দারকে বরিশাল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব উপ-সচিব বেগম ইয়াসমিন পারভীন তিবরিজিকে বান্দরবান ও মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোঃ জাহাঙ্গীর হোসেনকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION