বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের হিমছড়ির দুর্গম পাহাড়ে আটকেপড়া চার যুবককে উদ্ধার করেছে বিমান বাহিনী।
শনিবার (১৯ ডিসেম্বর) তারা আটকে যাওয়ার পর তাদের উদ্ধারে একটি হেলিকপ্টার পাঠানো হয়।
হিমছড়ির পাহাড়ে গিয়ে পথ হারিয়ে দরিয়ানগর পাহাড়ে নিখোঁজ হয়েছিলো চার যুবক। ৯৯৯ এ ফোন করে সাহায্য চেয়েছিল তারা।
এই চার যুবক হলেন, মিজবাহ উদ্দীন, রাফসান, অধিক পাল, আবির সাহা। তাদের সবার বাড়ি কক্সবাজার শহরের রুমালিয়াছড়া এলাকায়।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ঘুরতে গিয়ে হিমছড়ির দুর্গম দরিয়ানগর পাহাড়ে আটকা পড়েন ওই চার শিক্ষার্থী। পরে ৯৯৯ এ কল করলে স্থানীয় প্রশাসন খবর পেয়ে তাদের উদ্ধারে তৎপরতা চালায়। তাৎক্ষণিভাবে ৯৯৯ এর নির্দেশনা মতে চট্টগ্রাম থেকে বিমান বাহিনীর একটি বিমান ওই চার শিক্ষার্থী উদ্ধার করেছে।
ভয়েস/আআ